শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন সোনারগাঁওয়ের বি. আর বিলকিস

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ তিনি দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
শনিবার এ প্রতিযোগিতার ফালাফল ঘোষণা করা হয়। এর আগে তিনি ১২ বার সোনারগাঁও উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ৮ বার নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ জেলা প্রধান শিক্ষক ও ৪ বার ঢাকা বিভাগে শ্রেষ্ঠ বিভাগীয় প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
বি.আর বিলকিস দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।
আগামী ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে আনুষ্ঠানভাবে এ পদক প্রদান করবেন।
বি.আর বিলকিস বলেন, সবার অনুপ্রেরণা,ভালবাসা ও সমর্থন আমাকে আজ এ অবস্থানে নিয়ে এসেছে। এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার মানোন্নয়নে আমার কাজ অব্যাহত থাকবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD