বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

মোগরাপাড়ায় দুইদিন ব্যাপী  ওয়াজ ও দোয়া মাহফিল শুরু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের মাধবপুর এলাকায় দুইদিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল শুরু হয়েছে।
মাধবপুর পাক পাঞ্জাতন জামে মসজিদ উন্নয়ন  উদ্যোগে বৃহস্পতিবার রাতে ওয়াজ ও দোয়া মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ’র সাবেক  সাধারণ সম্পাদক, সোনারগাঁওয়ের বার বার নির্বাচিত সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের সুযোগ্য সন্তান  এরফান হোসেন দীপ।
ওয়াজে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি আব্দুল হাই শফিকি। অন্যদের মধ্যে ওয়াজ করেন হযরত মাওলানা আআব্দুল আজিজ জিহাদি যশোরী,হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ।
ওয়াজ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আনোয়ার আলী, আলম বাদশা খোকন প্রমুখ।
ওয়াজের ২য় দিনে শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফেজ ইসমাঈল হোসেন সিরাজী।  ওয়াজ করবেন হযরত মাওলানা দেলোয়ার হোসাইন আনোয়ারী, মুফতি আমির হোসাইনসহ অন্যান্য মাওলানাবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD