মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসী চক্রের কাছে জিম্মি ছিল-রেজাউল করিম পল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল বলেছেন, নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসী চক্রের কাছে দীর্ঘদিন জিম্মি ছিল। নারায়ণগঞ্জ যুবদল ও বিএনপি পরিবার এতো নির্যাতন সহ্য করে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সব সময় সক্রিয় ছিল। এ তাররুণ্যের সমাবেশেও পূর্বের ন্যায় আপনাদের সর্বাত্মক সক্রিয় ভূমিকা রেখে সমাবেশে ঢেউ ওঠাতে চাই।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টিপরদী এলাকায় একটি রেষ্টুরেন্টে আগামী ২৮মে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে জনসমুদ্রে পরিনত করতে চাই। যারা মনে করছে বাংলাদেশের তরুণ ও যুব সমাজ আমাদের ব্যক্তিগত সম্পদ। তাদেরকে দেখিয়ে দিতে চাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দেশের যুবসমাজ ঐক্যবদ্ধ রয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা যুবদল তারুণ্যের সমাবেশে সর্বাত্মক অগ্রণী ভূমিকা পালন করবে।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক জিয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব,জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সোনারগাওঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে-এ ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু প্রমুখ।

সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD