মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে বিয়ের প্রলোভনে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণঞ্জের সোনারগাঁওয়ে প্রাইভেট পড়াতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে  শনিবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁও থানায় দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকার কমল হালদারের ছেলে শিশির হালদার ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াতো। প্রাইভেট পড়ানোর সময় নানা ভাবে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়। ভূক্তভোগী শিক্ষার্থী প্রস্তাবে রাজী না হইলেও এক পর্যায়ে শিশির হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে শিশির হালদার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় শারীরিক সম্পর্ক করে। পরে শিশির হালদারকে বিয়ের জন্য চাপ দিলে কালক্ষেপন করতে থাকে। একপর্যায়ে ওই শিক্ষার্থী ৩ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়লে বিষয়টি শিশির হালদারকে জানায়। পরে অভিযুক্ত শিশির হালদার কৌশলে শিক্ষার্থীকে ওষুধ সেবন করিয়ে বাচ্চা নষ্ট করে দেয়। বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থীর পরিবার অভিযুক্তের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার ভুক্তভোগীর বাবাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেন।

অভিযুক্ত শিশির হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।
অভিযুক্তের বাবা কমল হালদার জানান, অভিযোগের বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন।

সোনারগাঁও থানার ওসি মফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD