বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়হহণগঞ্জ-৩ আসনে বিএনপিতে দলীয় বহিস্কারের হিড়িক পড়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ তুলে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম ও সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনসহ ২৬ নেতাকর্মীকে উপজেলা বিএনপির দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্রী প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনকে বহিস্কার করে। পরবর্তীতে ২১জানুয়ারী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম,২৮জানুয়ারী সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক শহীদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান আপেল, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলুকে বহিস্কার করে দল। বৃহস্পতিবার সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের২০ নেতাকর্মীকে বহিস্কার করে।
বৃহস্পতিবার বহিস্কৃত নেতারা হলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর, সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম,সহ-সভাপতি জি.এম. সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব,৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ করিম, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান,১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জাকে বহিস্কার করা হয়।
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৪টি পৃথক প্যাডে তাদের বহিস্কার করে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বহিস্কৃত নেতা সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর সোনারগাঁও নিউজকে বলেন, নির্বাচনে অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কারনে আমি যোগ্য প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছি। বহিস্কার করেছেন এতে আমি বিচলিত না।
বিএনপি থেকে বহিস্কৃত নেতা সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক শহীদুর রহমান স্বপন সোনারগাঁও নিউজকে জানান, আমাকে অন্যায়ভাবে বহিস্কার করা হয়েছে। আমি দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছি এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবেন না। আমি দলের দুঃসময়ে নেতৃত্ব দিতে গিয়ে ৫৩টি মামলার আসামী হয়েছি। ৭ বার জেল খেটেছেন। ৩ বার রিমান্ডে নিয়েছে পুলিশ। যেহেতু অন্যায়ভাবে আমাকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দুই উপজেলার এসব নেতাকর্মীদের জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
আপনার মতামত দিন