বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ডুবুরী দল। শনিবার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদ থেকে ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে তার লাশ উদ্ধার করেছেন।

শুক্রবার দুপুরে উপজেলার কাচঁপুর সিনহা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র তামজিদ হোসেন (১৬) ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।

নিহত স্কুল ছাত্র তামজিদ হোসেন সোনারগাঁওরে কাচঁপুর বিসিক বাড়িপাড়া এলাকার শাহীন মিয়ার ছেলে। তারা ওই এলাকার আলী মিয়ার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গোলবন্দ গ্রামের বাসিন্দা তামজিদ।

জানা যায়, গত শুক্রবার দুপুরে বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল নিয়ে তামজিদ, রিফাত, ফরহাদ, বেলায়েত, ফাহাদ সহ ৭ বন্ধু মিলে ফান ভিডিও তৈরি করতে যায়। তামজিদ সাঁতার না জানার কারণে হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। তামজিদকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তামজিদকে উদ্ধারে চেষ্টা চালায়। পরে শনিবার তার লাশ ভেসে উঠলে তার লাশ উদ্ধার করে তারা।

নিখোঁজ তামজীদের বন্ধু ফাহাদ  জানায়, আমরা কেউ পুরোপুরি সাঁতার জানতাম না হঠাৎ আমার হাত থেকে তামজিদ পানিতে তলিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলেও বন্ধু তামজিদকে খুঁজে পাচ্ছিলাম না।

এদিকে গত দুদিনে ব্রহ্মপুত্র নদীর দুই পাড়ে বাবা, মা ও আত্মীয় স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে। ছেলের লাশটি পাওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন স্বজনরা।

নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা রুহুল আমিন জানান, সদর ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ স্কুল ছাত্রের লাশটি উদ্ধার করেছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD