বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর, আহত ১১ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন-স্বরাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন

নুনেরটেকে নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাংসদ কায়সার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ;
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নদী বেষ্টিত চরাঞ্চল বারদীর নুনেরটেক সবুজবাগ এলাকায় নদী ভাঙ্গন কবলিত তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ভূঁইয়া ফাউন্ডেশন ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল রাজিব, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণের আগে সাংসদ ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল নুনেরটেক সবুজবাগ এলাকায় নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

এসময় বারদী ইউনিয়ন পরিষদের সদস্য, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল রাজিব বলেন, সাংসদ মহোদয়কে সঙ্গে নিয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে সাময়িকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী সমাধান করা হবে।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেন, নদী ভাঙ্গনের ফলে অনেক পরিবারের বাড়ি ঘর নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানের শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ভাঙ্গনের হুমকিতে রয়েছে। দ্রুত সমাধানের জন্য চেষ্টা করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD