শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক এ এইচ এম মাসুদ দুলালের পিতা ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য প্রবীন আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার রাত ৯ টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার ও দুরারোগ্য আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি নাতনীসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের একজন ব্যবসায়ী ছিলেন।
সোমবার বাদ জোহর মরহুমের নিজ গ্রাম উপজেলার মোগরাপাড়া ডহরপাড়া এলাকায় জানাযার নামাজ শেষে ওই গ্রামেই মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালামসহ সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD