শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
 নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের ২০২৩ ইং সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
বুধবার দুপুরে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি,  পিরোজপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এবং মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
কলেজের অধ্যক্ষ এস এইচ এম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা  মাসুম বিল্লাহ, আবু হানিফ, আলম চান, কামাল হোসেন,  সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ,  আরিফ আহমেদসহ মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির  সদস্য ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে বুধবার সকালে  উপজেলার পিরোজপুর ইউনিয়নে তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রারাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্ররাসা’র সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD