রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কাঁচপুরে জুট মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার সকাল ৮টায় মহাসড়কের কাচঁপুর এলাকায় মালেক জুট মিলের শ্রমিকরা এ অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।

শ্রমিকরা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। সড়ক অবরোধে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা ও তারাবো পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। এতে যানজটে আটকা পড়া যানবাহনের যাত্রীদের দুভোগ পোহাতে হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আশস্ত করলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, মিল কর্তৃপক্ষ এক মাসের বেতন বকেয়া রেখেই হঠাৎ মিল বন্ধ ঘোষণা করে। এ ঘোষণার প্রতিবাদ ও বেতন পরিশোধের দাবিতে তারা মহাসড়কে বিক্ষোভে নামেন। তারা বলেন আজকের মধ্যে আমাদের বকেয়া পরিশোধ করতে হবে। নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে মিল বন্ধ করার চেষ্টা করলে আবারও আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।

মালেক জুট মিলের উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান সোনারগাঁও নিউজকে জানান, শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছে।
কাচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ সোনারগাঁও নিউজকে জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি মালিক পক্ষের কাছে তুলে ধরা হয়েছে। শ্রমিকদের আশস্ত করলে তাঁরা তা মেনে মহাসড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে কারখানার মালিক পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে এর দায় মালিক পক্ষকেই নিতে হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD