রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও থানা বিএনপির সহ সভাপতি হাজী আব্দুর রহমান মুন্সী (৮২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন। তিনি গত কয়েকদিন ধরে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতী নাতনিসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় বারদী বাজার খেলার মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় ছটাকিয়া কবরস্থানে দাফন করা হয়।
তার জানাযায় সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনসহ সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও হাজারো এলাকাবাসী অংশ নেন।
বিএনপি নেতা আব্দুর রহমান মুন্সির মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সাংসদ অধ্যাপক মো. রেজাউল করিম,সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, কেন্দ্রীয় জামায়েত ইসলামীর সূরা সদস্য ড. ইকবাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক এসএম ওয়ালিউর রহমান আপেল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
আপনার মতামত দিন