বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

সোনারগাঁওয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা, গুজব, অপপ্রচার, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও দখলদার মুক্ত সোনারগাঁও গড়ে তুলতে  বৃহস্পতিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যােগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন৷
অনুষ্ঠানে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী  নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তাইজুল ইসলাম সরকার। সমাবেশে অন্যদের মধ্যে  বিএনপি নেতা আমির হোসেন, আব্দুর রহমান মুন্সী, শাফির উদ্দিন মজনু, হাজী মোমেন খান, রফিকুল ইসলাম, আলী আজগর, সাদিকুল রহমান সেন্টু, আব্দুর রাহীম, আসাদুজ্জামান আসাদ, রুবেল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কাউসার, আবু মোরশেদ মোল্লা, সোহেল রানা, বায়জিদ, বিএনপি নেতা মাওলানা ওমর ফারুক, সেলিম ভূঁইয়া, আতাউর মেম্বার, পারভেজ ফারুক, মমতাজ উদ্দিন, মোঃ মহিউদ্দিন মিয়া, ছাত্রদল নেতা মামুন ফকিরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD