বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

বিএনপি হিন্দু ধর্মালম্বীদের নিরাপত্তা দিয়ে আগলে রেখেছে- আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপি হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন সময়ে নিরাপত্তা দিয়ে আগলে রেখেছেন। ৫ই আগষ্টের পর বিএনপির নেতাকর্মীরা মন্দিরে পাহাড়া বসিয়েছেন। বিএনপির আগামীতে ক্ষমতায় আসলে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেবেন। আগামীতে বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরকার গঠন করতে সহযোগিতার আহবান জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া  ইউনিয়ন এবং সোনারগাঁও পৌরসভার  বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। দেশের বিভিন্ন স্থানে মসজিদ ও মন্দির পাশাপাশি রয়েছে।  কেউ কারো ধর্ম পালনে বাধা দিচ্ছেন না। এতেই প্রমাণ হয় বাংলাদেশের মানুষ সহাবস্থানে থাকতে সাচ্ছন্দ্য করেন।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান,  সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম,  মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান,  নিজামুদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, রাকিব হাসান সহ নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD