সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে ডাকাত আখ্যা দিয়ে গণপিটুনি

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক যুবককে ডাকাত আখ্যা দিয়ে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা জসিমউদ্দিন ও তার লোকজনের বিরুদ্ধে। রোববার ভোরে উপজেলার জাইদেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক সাব্বির হোসেন মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। তবে আওয়ামীলীগ নেতা জসিমউদ্দিনের ছেলে বিল্লাল হোসেনের দাবি তাদের বাড়িতে ৭-৮জনের একটি দল ডাকাতি করতে গেলে স্থানীয়রা ওই ডাকাতকে গণপিটুনি দেয়। পরে সকালে পুলিশের সোপার্দ করে। এক ডাকাত আটক হলেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে ডাকাতির কোন আলমত পাননি বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী।
স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন যুবক মো. সাব্বির হোসেন। রাতের বেলায় বাড়ি থেকে বের হয়ে সেখানে যায়। জাইদেরগাঁও গ্রামের আওয়ামীলীগ নেতা জসিমউদ্দিন তার প্রতিপক্ষের লোকজনকে ডাকাত দলের সদস্য হিসেবে তার কাছ থেকে স্বীকারোাক্তি নেয়। এসময় ওই যুবক প্রাণ বাঁচাতে তাদের কথা স্বীকার করে নিজেকে ডাকাত দলের সদস্য পরিচয় দেয়। এসময় পরিকল্পভাবে স্থানীয় কয়েকজন যুবকের নাম বলতে বাধ্য করে।
খোঁজ নিয়ে জানা যায়- সাব্বির মানসিক রোগী। এর আগে তিনি মোগরাপাড়ার আলাপদী এলাকায় মন্দিরের প্রতিমা ভেঙ্গে জনরোষে পড়েছিল। সাব্বিকে মহাসড়ক থেকে কয়েকজন যুবক তাকে জোড়পূর্বখ ধরে নিয়ে যায়। এরপর তাকে পিটিয়ে আহত করে ডাকাত আখ্যা দিয়ে পুলিশকে খবর দেয়।
আওয়ামীলীগ নেতা জসীমউদ্দিনের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে বিল্লাল হোসেন জানান, শনিবার রাত সাড়ে তিনটার দিকে তাদের বাড়িতে ৭-৮জনের একটি দল ডাকাতি করতে গেলে স্থানীয়রা এক ডাকাতকে গণপিটুনি দেয়। পরে সকালে পুলিশের সোপার্দ করে। এক ডাকাত আটক হলেও বাকিরা পালিয়ে যায়। তবে একটি পক্ষ এ বিষয়টি রাজনৈতিকভাবে নিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতির অভিযোগে আটক যুবকটিকে মানসিক ভাসম্যহীন। তাকে ডাকাত আখ্যা দিয়ে মারধর করেছে। তবে ডাকাতির কোন আলামত পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD