বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবাকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে নিহত শফিকুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার বাদি হয়ে একমাত্র ছেলেকে আসামী করে এ মামলা দায়ের করেন।
এ ঘটনায় হত্যাকারী মাদকাসক্ত ছেলেকে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকা থেকে আটক করে পুলিশ।
সোমবার দুপুরে এ মামলা গ্রেপ্তার দেখিয়ে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ছেলে ছুরিকাঘাতে বাবা হত্যাকান্ডের শিকার হন। নিহত শফিকুল ইসলাম গোবিন্দপুর গ্রামের মৃত মুজিবুর রহমানে ছেলে।
এদিকে নিহতের লাশ ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে। সোমবার সন্ধ্যায় লাধুরচর-গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসায় জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার মায়ের কাছে মাদক সেবনের জন্য দুই হাজার টাকা দাবি করে। এ নিয়ে তার মাকে সে মারধর করে। পরে তার বাবা পিতা শফিকুল ইসলাম জমি থেকে কাজ শেষে বাড়িতে আসলে তার মা ছেলে রিফাতের মারধরের বিষয়টি তার বাবাকে জানায়। এক পর্যায়ে বাবা ছেলেকে চর থাপ্পড় দেয়। পরে উত্তেজিত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে ছেলে রিফাত তার বাবা শফিকুল ইসলামকে ছুরিকাঘাত করে। এসময় ঘটনাস্থলে বাবা মারা যান। হত্যাকান্ডের পর ছেলে রিফাত বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে হত্যাকান্ডে ৬ ঘন্টা পর রোববার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে গোলাকান্দাইল এলাকা থেকে আটক করে। পরে সোমবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছুরিকাঘাতে বাবাকে হত্যার ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। নিহতের স্ত্রী ছেলেকে আসামী করে মামলা দায়ের করেন। আটক ঘাতক ছেলেকে সোমবার গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত দিন