বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে কলতাপাড়া মাদ্রাসা শীঘ্রই কামিল শ্রেনীতে উন্নীত হবে- ড. ইকবাল হোসেন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কলতাপাড়া  ফাজিল মাদ্রাসাকে শীঘ্রই কামিল শ্রেনীতে উন্নিত করা হবে ও জেলার মধ্যে শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা বলেছেন নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি  শিক্ষাবিদ  প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
মঙ্গলবার ওই মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য মাদরাসায় যান ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। তিনি মাদ্রাসা পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সাথে এ কথা বলেন।
এর আগে শনিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কলতাপাড়া  ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনয়ন দেওয়া হয়।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মনোনিত হয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন,  কলতাপাড়া মাদ্রাসাটি অনেক পুরনো ও ঐতিহ্যবাহী হলেও গত দুই দশকে এখানে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। শিক্ষার মানের দিক থেকেও অনেক পিছিয়ে পড়েছিল। তাই শীঘ্রই কামিল শ্রেনীতে উন্নীত করে, এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে শুধু সোনারগাঁও নয়, বরং জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এবং উঁচু মানের আলেম ও মুফাসসিরে কোরআন তৈরির দায়িত্ব এই গভর্নিং বডির।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব মাদ্রাসাটিকে  কামিল শ্রেনীতে উন্নীত করা হবে এবং আলিম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালু করা হবে। ইতিমধ্যেই বোর্ডের সঙ্গে কথা বলে বিষয়গুলো নিশ্চিত করেছি।
তিনি মাদ্রাসাটিকে একটি মডেল ও আধুনিক শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন।
মাদ্রাসা পরিদর্শনকালে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD