সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন  সরকার ওয়াদা লঙ্ঘন করেছে- শফিকুর রহমান মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলা হবে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে রূপগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে প্রধান আসামি সাদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে এক কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকসেবনের দায়ে তিনজনের দুই মাসের কারাদণ্ড

সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম জানান, অভিযানে পশু খাদ্য বিক্রয়ের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় মোগরাপাড়া চৌরাস্তা বাজারের আফনান ট্রেডার্সের মালিককে মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪(২০) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম, সহকারী কমিশনারের পেশকার মো. বায়েজিদ, সোনারগাঁও থানার এসআই হারুনসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD