শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁওয়ে পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আগামী ৩০ মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও পৌর বিএনপির  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও যাদুঘর মেইন গেইট সংলগ্ন ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেন।
পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম এ বাছেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবীর রফিক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি আবু সাইদ, ফরিদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সালাউদ্দিন সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে থানা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমরা ১৭ বছর জিয়াউর রহমানের কোনো মৃত্যুবার্ষিকী পালন করতে পারিনি স্বৈরাচার সরকার আমাদের বাধা দিয়েছিল এবার আমরা কেন্দ্রের নির্দেশ পেলে দোয়া ও মাহফিলের মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালন করবো।
সভায় অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আবু তাহের, পৌর যুবদলের আহবায়ক মফিজুল ইসলাম সোহেল, পৌর বিএনপির প্রচার সম্পাদক জসিম মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাইদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: ফারুক মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাদিম, পৌর জাসাসের সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক জলিল হোসেন, পৌর যুবদল নেতা, সাজিদ শরীফ, জহিরুল ইসলাম বাবু, তাইজুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD