রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ের শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়নে সহযোগিতায় জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিবের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের  সোনারগাঁওয়ে মাধ্যমিক শিক্ষার গুনগত  মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্য খাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

শনিবার সকালে সোনারগাঁওয়ের ঐতিহাসিক গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস প্রদান করেন।

সোনারগাঁও সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শায়লা নাসরিন।

গজারিয়া কলিমুল্লা কলেজের প্রভাষক সাইফুর রহমান আহসানীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সোনারগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আশরাফুজ্জামান অপু, ডেমরা কলেজের অধ্যক্ষ ড. নুরে আলম ও সোনারগাঁও সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির।

অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল ৩৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক একে লুৎফুল কবির, সরকারি সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াসউদ্দিন,  আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ ছোলাইমান খন্দকার, এডভোকেট আমির হোসেন, সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি তুহিন মাহমুদ, সোনারগাঁও উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সোনারগাঁ সংঘের স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD