শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা কমিটির আহ্বায়ক  ড. নূর আলম, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. মশিউর রহমান।
বুধবার বিকেলে সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নতুন এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
ড. নুর আলমের সভাপতিত্বে ও  মশিউর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য আশরাফ আমির উল্লাহ, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস , বর্তমান সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক মাজহারুল ইসলাম,শোভন কমল, প্রবাসী শাহেদ আলী।
এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশসচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সোনারগাঁওয়ের পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পরিবেশগত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নতুন কমিটির মাধ্যমে সোনারগাঁও এলাকায় পরিবেশ রক্ষায় বাপার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
নতুন আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন মোঃ মনিরুজ্জামান, সাইফুর ইসলাম, নাজির হোসেন, হিরন মিয়া,এরশাদ হোসেন অন্য, সানাউল্লাহ মিয়া, বিপ্লব বর্মন, সজীব হোসেন, ডালিম মিয়া, নিলুফা ইয়াসমিন, শহিদুল ইসলাম, ফারজানা ইসলাম শান্তি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD