মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

সোনারগাঁওয়ে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম আলী আকবর খাঁন (৩০)।  শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আষাঢ়িয়ারচর মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাকে  গ্রেফতার করা হয়।

শনিবার সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো.রাশেদুল হাসান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন চলছে।

গ্রেফতারকৃত যুবক মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা মাথাভাঙ্গা গ্রামের আ: সাত্তার খাঁনের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশ  শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে অভিযান চালায়। অভিযানে রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি মোটরসাইকেল আটকে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির টুল বক্সের ভেতরে থাকা একটি এসটারা মডেলের বিদেশি পিস্তল (রিভলভার) এবং ০৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন,  গ্রেফতারকৃত যুবকের সঙ্গে থাকা পিস্তল ও গুলির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD