সোনারগাঁও নিউজ
১৬ নভেম্বর ২০২৬ , ৬:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরকত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসিফ আল জিনাতকে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে চট্টগ্রাম বিভাগে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন কর্মস্থলে পদায়নের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।











