নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার কাইকারটেক কাফুরদী এলাকার অনুষ্টিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাও আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতের সহধর্মণী সোনারগাঁও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুবাইয়া সুলতানা।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার রুমা, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোসাঃ পারভীন আক্তার,পিরোজপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রুনা আক্তারসহ মহিলা সংস্থার নেতৃবৃন্দ।
প্রধান অতিথি রুবাইয়া সুলতানা উপস্থিত সকল মহিলাদের উদ্যেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আপনার মতামত দিন