বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, আমার দল যেভাবে সিদ্ধান্ত নেবে আমি সেভাবেই নির্বাচন করবো। আমাদের নির্বাচনী কালচার, সমর্থক ও নেতাকর্মীরা আনন্দ উল্লাস করে। যদিও এটা আচরণবিধি লঙ্ঘন। আমাদেরকে সকলেরই আচরণবিধি মেনে চলা উচিত। যে ঘটনা ঘটেছে সেটা নেতাকর্মীরা আবেগপ্রবণ হয়ে করেছেন।
সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের শোকজের জবাব দিতে গিয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর আমার আস্থা রয়েছে। জনগণের ভোটে যে নির্বাচিত হবে সেই সংসদ সদস্য হিসেবে কাজ করবেন। আমি যখন মনোনয়ন জমা দিতে যাই শুধু পাঁচ জনকে নিয়ে গিয়েছি। তারপরেও যেভাবেই হোক আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আশা করব নির্বাচন কমিশন এভাবে তাদের সিদ্ধান্তে অটল থাকবে। আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে পারবো।
তিনি আরো বলেন, নিজের অর্থ সম্পদ বিক্রি করে করোনা মহামারীসহ বিভিন্ন সংকটে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। উন্নয়ন করার চেষ্টা করেছি। সোনারগাঁওয়ের সাধারণ মানুষের ভালবাসা পেয়েছি। আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আগামীতে নির্বাচিত হতে পারলে প্রাচীন রাজধানীর মত সোনারগাঁও এলাকাকে সাজাবো। প্রতিটি ওয়ার্ডে পাঞ্চায়েত কমিটি করে সকল রাজনৈতিক দল ও পেশাজীবীদের নিয়ে কাজ করবো।
উল্লেখ্য গত ২রা ডিসেম্বর লিয়াকত হোসেন খোকাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও সোনারগাঁও আদালতের সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম এ নোটিশ প্রদান করেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তিনি অনেক মানুষের সমন্বয়ে মিছিল নিয়ে যান। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৮ (খ) ও ১২ এর আচরণবিধির লঙ্ঘন।
সোমবার সকাল ১১ টায় সোনারগাঁ আদালতের সিনিয়র সহকারি জজ (কক্ষ নং-৩০৫, তৃতীয় তলা) স্বয়ং বা একজন প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো। সেই নোটিশের জবাব দিতে স্ব শরীরে তিনি নোটিশের জবাব দেন।
আপনার মতামত দিন