রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা 

সোনারগাঁওয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পিতা নিহত, ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পিতা নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শফিকুল ইসলাম (৪৫)। ছেলে  রিফাত (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর ওই বাড়িতে শোকের মাতম চলছে।

জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পিতা শফিকুল ইসলামের কাছে ছেলে রিফাত মাদক সেবনের জন্য ২ হাজার টাকা দাবি করে। ওই টাকা নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে পিতা ছেলেকে চর থাপ্পর দেয়। পরে উত্তেজিত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে ছেলে তার পিতাকে ছুরিকাঘাত করে। এসময় ঘটনাস্থলে পিতা মারা যান। ঘটনার পর ছেলে পালিয়ে যায়। পরে রোববার সন্ধ্যায় রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকা থেকে পুলিশ ছেলে রিফাতকে গ্রেফতার করে।

নিহতের ভাতিজা ইয়ামিন সুজন সোনারগাঁও নিউজকে জানান, স্থানীয় উঠতি বয়সের কয়েকজন ছেলে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। রিফাত তাদের মধ্যে একজন। মাদকের টাকা না পেয়ে তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী সোনারগাঁও নিউজকে বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD