মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

সোনারগাঁওয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আরও তিন ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের বহন করা গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় আরও  তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার কাঁচপুর এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের খোয়া যাওয়া মোবাইল রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো আনোয়ার হোসেন ওরফে রাজিব, রাকিম মিয়া, ও মিন্টু মিয়া।
গ্রেপ্তারকৃতদের  বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, বান্দরবানের লামায় যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িতে হামলা করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত রোববার দিবাগত রাত দ্ইুটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গাড়িতে থাকা ছাত্র নেতাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাগসহ মালপত্র ছিনিয়ে নেয়। হামলায় গাড়ির কাচ ভেঙ্গে দুজন আহত হয়েছে। এ ঘটনায় পরদিন সোমবার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে  গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করে। সেই আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে  মঙ্গলবার রাতে  ১৪৮ টি চোরাই মোবাইলসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে। আসামিদের  বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD