বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে লোক বাংলার নজরুল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কবি কাজী নজরুল ইসলামের ১২৫ জন্মবার্ষিকী উপলক্ষ্যে লোক বাংলার নজরুল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের  লালন চত্বরে রোববার দুপুরে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য শিল্পী হাশেম খান।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক, ফোকলোরবিদ, কবি ও গবেষক ড. আমিনুর রহমান সুলতান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন অফিসার একেএম মুজ্জাম্মিল হক।

অনুষ্ঠানে সোনারগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD