বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে ছাত্রদলের যুগ্ম আহবায়কের ওপর সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবুর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শনিবার সকালে পশ্চিম হাবিবপুর গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা হামলা চালিয়ে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করে। এসময় মাসুদ রানা বাবু ও তার মাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাসুদ রানার বড় ভাই মো. সানাউল্লাহ রনি বাদি হয়ে শনিবার বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার কোরবানপুর গ্রামের মাদক ব্যবসায়ী মো. রাসেল মিয়ার সঙ্গে পশ্চিম হাবিবপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সোনারগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাবুর সঙ্গে পূর্ব শত্রæতার জের ধরে দ্বন্ধ চলে আসছিল। এ দ্বন্দের জের ধরে শনিবার সকালে মো. রাসেলের নেতৃত্বে কমল হক , তাহের আলী, ইব্রাহিম, জাহিদ, সুধির, ইমরান, মাহফুজ, টিপু, রানা,লুৎফর, সজিব, শরীফসহ অজ্ঞাত আরো ৪/৫ জন দেশীয় অস্ত্র, চাকু, ছোড়া, রোহার রড, রামদা, লাঠিসোটা নিয়ে বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় ওই বাড়ি দুটি ঘরেরর দরজা জানালা ভাংচুর করে বিভিন্ন মাল পত্র লুট করে নিয়ে যায়। এতে বাধা দেওয়ায় সোনারগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু ও তার মা সানোয়ারা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
আহত মাসুদ রানা বাবু জানান, রাসেল একজন র‌্যাব ও পুলিশের তালিকাভ‚ক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার শ্যালক সন্ত্রাসী গিট্টু হৃদয় র‌্যাবের ক্রস ফায়ারে নিহত হয়। গিট্টু হৃদয় মারা যাওয়ার পর কিছুদিন গা ঢাকা দিলেও বর্তমানে সে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি মাদকের বিরুদ্ধে কথা বলার কারনে সে আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়ে বাড়ি হামলা ও লুটপাট ও ভাংচুর করে।
অভিযুক্ত মো. রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সঙ্গে তিনি নন। অন্য কেউ এ ঘটনা ঘটাতে পারে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হামলা ভাংচুরের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD