শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

সোনারগাঁওয়ে যুবককে কুপিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ  

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফজলে রাব্বি নামের এক যুবককে কুপিয়ে নগদ ৫৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।  রোববার দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবককে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সোমবার সন্ধ্যায় আহত ফজলে রাব্বি বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের আব্দুস সালামের ছেলে ফজলে রাব্বি বিন্নিপাড়া এলাকার আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডে চাকুরী করেন। রোববার দুপুরে সাইকেল  যোগে কর্মস্থালে যাওয়ার পথে ঋষিপাড়া ব্রীজের ওপর কিশোর গ্যাংয়ের সদস্য দমদমা এলাকার নজরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন, রাজিব মিয়ার ছেলে হাসানসহ ৪-৫জনের একটি দল  বাস্তায় চলাচলরত বিভিন্ন অটো ও সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছিল। দীর্ঘক্ষন রাস্তায় গাড়ী আটকে থাকার কারণে জ্যাম তৈরি হয়। এক পর্যায়ে ফজলে রাব্বি এগিয়ে গিয়ে তাদের গাড়ীগুলো ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয় তাদের হাতে থাকা লোহার রড ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাথাড়ীভাবে পিটিয়ে জখম করে। এসময় তার সাথে থাকা কোম্পানীর ৫৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।  এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  সোমবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ফজলে রাব্বী  বলেন, বিন্নিপাড়া এলাকায় বিভিন্ন সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা নিরীহ মানুষের নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। পুলিশ প্রশাসনও তাদের কাছে অসহায়।
অভিযুক্ত সাব্ব সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD