মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

সোনারগাঁওয়ে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ,  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে মাহিমা খাতুন (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার  বেলা ১১ টায় মহাসড়কের দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিমা খাতুন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।  তিনি রাজধানীর আফতাবনগর এলাকার বাসিন্দা।
আর আহতরা হলেন মোহাম্মদ আনান (২২), সাইদুল ইসলাম (২২) মো. রাহাত (২২) ও মো. হাবিব (২২)।
ঘটনার পর মাহিমা ও অন্য আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক মাহিমাকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ঢাকার আফতাবনগর থেকে কয়েকজন পানাম সিটিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের হাসপাতালে নিয়ে আসলে মাহিমা নামে একজন মারা যান। অন্যরা এখন বিপদমুক্ত।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর হোসেন  সোনারগাঁও নিউজকে জানান, একটি সাদা প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ- ১১৮৬২) করে ৫ জন শিক্ষার্থী চট্টগ্রাম লেন হয়ে  সোনারগাঁওয়ের পানাম যাচ্ছিল। তাদের গাড়িটি দড়িকান্দি এলাকায়  অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্ন নেয়।  এসময় উল্টো দিক থেকে আসা ঢাকাগামী সৌদিয়া একটি বাসের সঙ্গে সংঘর্ঘে প্রাইভেটকারের ৫ শিক্ষার্থী আহত হয়। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মাহিমা খাতুনের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনা পরপরই সৌদিয়া নামে বাসটি জব্দ করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার পুলিশ হেফাজতে আছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD