সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে বিএনপির ৩১ দফার সমর্থন আদায়ে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন আদায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সোনারগাঁও থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার বিএনপির ৩১ দফা উপস্থাপন করেন। পরে এর উপর বিশদ আলোচনা শেষে ৩১ দফার পক্ষে জনসমর্থন আদায় করেন। এসময় তিনি স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন ও বিপরীতে আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সোনারগাঁও পৌরসভা ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ ফিরোজ মিয়া।
উঠান বৈঠকে অংশ নেওয়া অনেক নারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে আমরা ভোট দিতে পারিনি। মামলা হামলা ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে স্বামী-সন্তানকে বাড়ির বাহিরে থাকতে হয়েছে। তারা আরো বলেন জুলুমকারীদের আল্লাহ পছন্দ করেনা বলেই তার এমন পতন হয়েছে। উঠান বৈঠকে বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD