বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে জাহিদুল আলম মেহেদী (১৮) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ কিশোরের খোঁজ মেলেনি। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। নিখোঁজ জাহিদুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তবে তার পুরো ঠিকানা পাওয়া সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় দুপুর ২টার দিকে ৮জন কিশোর মেঘনা নদীতে গোসল করতে নামে। তারা সাতরিয়ে নদীর দূরবর্তী স্থানে চলে যায়। এক পর্যায়ে তিনজন তীরে আসলেও জাহিদুল ইসলাম ঢেউ ও ¯্রােতে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারের চেষ্টার পর নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।

সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, নিখোঁজ কিশোরের সন্ধান সন্ধ্যা ৭ টা পর্যন্ত মেলেনি। আজ সোমবার পুনরায় উদ্ধার তৎপরতা চালানো হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD