বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

৩১ দফা বাস্তবায়ন হলেই দেশের গনতন্ত্র সুশাসন প্রতিষ্ঠিত হবে- আল মুজাহিদ মল্লিক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলেই দেশের গণতন্ত্র, সুশাসন ও মানবধিকার প্রতিষ্ঠিত হবে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের  নয়াপুর বাজার এলাকায় প্রচারপত্র বিলি ও গণসংযোগকালে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক এ কথা বলেন।
আল মুজাহিদ মল্লিক জাতীয় ক্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে তার নির্বাচনী এলাকায় গনসংযোগ করছেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথ সভায় বলেন, বিএনপির ক্ষমতায় গেলে দেশের ব্যাপক উন্নয়ন হয়। জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের গণতন্ত্র,সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।
গণসংযোগ কালে আরো উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি জয়নাল মীর, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক ভূঁইয়া, অ্যাডভোকেট মাহমুদুল হাসান রঞ্জু, সাদিপুর ইউনিয়ন তাঁতি দলের সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক আবু হানিফ, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মিয়া প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD