বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থবিরোধী পদক্ষেপের কথা বলেছে–রুহিন হোসেন প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ বিরোধী কতগুলো পদক্ষেপের কথা বলেছে – রাখাইনে করিডোর দেওয়া, নিউমুরিংসহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া, স্টারলিংক এর সাথে চুক্তি করেছে, সমরাস্ত্র কারখানার অনুমতি দিয়েছে।
শুক্রবার  দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাম্রাজ্য বিরোধী দেশ প্রেমিক জনগণের ব্যানারে রোড মার্চ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের হৃদপিণ্ড। এখানে যদি কোন বিদেশি শক্তি আসার সুযোগ পায়। তারা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। আগামীকাল পর্যন্ত আমাদের রোডমার্চ চলবে, এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দিতে হবে। কিন্তু সরকার যদি কর্মকাণ্ড বন্ধের ঘোষণা না দেয়। তাহলে আগামীকাল সমাপনী সমাবেশ থেকে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেব।
রোড মার্চ কর্মসূচির চার দফা দাবি তুলে ধরে তিনি বলেন, নিউমুরিংসহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া চলবে না। রাষ্ট্রীয় দায়িত্বে পরিচালনা করতে হবে। রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে, স্টারলিংক, সমরাস্ত্র কারখানা, করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে হবে এবং মার্কিন, ভারতসহ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী দেশগুলোর সাথে আওয়ামী ফ্যাসিবাদী সরকারসহ বিগত সকল সরকারের আমলে স্বাক্ষরিত সকল চুক্তি প্রকাশ করতে হবে ও জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিল করতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মফিজুর রহমান লালটু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক বিপ্লব, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার আইন বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বাবুল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সোনারগাঁও উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বাসদের সোনারগাঁও উপজেলার আহবায়ক বেলায়েত হোসেন প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD