সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতাদের

নিজস্ব প্রতিবেদক , সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রশাসনকে সকল প্রকার সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন বিএনপি নেতারা। সোনারগাঁওয়ের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে প্রশাসনের সাথে বৈঠকে এ আশ্বাস দেন।

সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের সাথে নির্বাহী অফিসার কার্যালয়ে এ বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতি দলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান,  স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক  শাহ আলম মুকুল, থানা উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান লিটন, সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর-ই-ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা প্রমুখ।

বৈঠকে বিএনপি নেতারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার পর বিভিন্ন স্থানের মতো সোনারগাঁওয়েও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনা অনাকাঙ্খিত। আগামী দিনগুলোতে সোনারগাঁয়ের আইন শৃঙ্খলা বজার রাখার জন্য প্রশাসনকে সহযোগিতা করতে চাই। অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে প্রশাসনের পাশাপাশি তারাও দায়িত্ব পালন করবেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD