রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

এক পরিবারের ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার বিকেলে উপজেলার বারদী এলাকার আলগীরচর এলাকায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনায় ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আব্দুল লতিফের সাথে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার প্রতিবেশী আব্দুল কাদিরের বিরোধ চলে আসছিল। এ বিরোর নিয়ে গত কয়েকদির যাবত লতিফ ও তার পরিবারকে বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। গত সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে আব্দুল কাদিরের নেতৃত্বে তার ছেলে সাকিব , ভাই মোহাম্মদ আলী মেম্বার, ভাগিনা শামীম, সাজ্জাত, সেলিমসহ ৫/৬ জনের এক দল দেশীয় অস্ত্র দা, চাপাতি, ছুরি, লোহার রড হকিষ্টিক ও লাঠি সোঠা নিয়ে লতিফের বাড়িতে অর্তকিত হামলা চালায়। এসময় হামলাকারীরা আব্দুল লতিফের ছেলে সাব্বির হোসেন, মেয়ে মাকসুদা আক্তার, আরেক ছেলে মিজানের স্ত্রী সুমি আক্তার, নাতি তরিকুল ইসলাম ও শাহরিয়ারকে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্বকভাবে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা নগদ ৩২ হাজার টাকা, মোবাইল সেট নিয়ে যায় পালিয়ে যায়। এসময় এলাকাবাসী আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহত মাকসুদা আক্তার ও সুমি আক্তারের অবস্থা অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী আব্দুল লতিফ বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করে।

ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, আমাদের প্রতিবেশী আব্দুল কাদিরের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারা আমাদেরকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেয়। সোমবার বিকেলে কাদির, তার ভাই, ছেলে ও ভাগিনারা আমাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে আমার পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম করে।

অভিযুক্ত আব্দুল কাদির জানান, আমরা তাদের ওপর কোন হামলা করি নি। জমি নিয়ে বিরোধে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD