নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে
দুই ডাকাত ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথকভাবে শনিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ফজলুল করিম কনক (৩৪) ও শুক্রবার মোগড়াপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার মো. রিমন ওরফে সিলাই লিমন (২৬)কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফজলুল করিম কনক পিরোজপুর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সিলাই রিমন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকায় আব্দুর রহিমের ছেলে। রিমনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই এবং নারী ও শিশু অপহরণসহ মোট ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
আপনার মতামত দিন