সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

ঐক্যবদ্ধভাবে বিএনপির জয় নিশ্চিত করা হবে-আল মুজাহিদ মল্লিক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঐক্যবদ্ধভাবে প্রচারণার মাধ্যমে বিএনপির জয় নিশ্চিত করা হবে। যারা বিএনপির মনোনয়ন চাইছেন সকলেই যোগ্য প্রার্থী। কাউকে ছোট করে দেখার কিছু নাই। বিএনপি যাকে যোগ্য মনে করে মনোনয়ন দেবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে প্রতীককে নির্বাচিত করা হবে।
বুধবার বিকেলে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আগামী সংসদ  নির্বাচনে তার প্রমাণ পাওয়া যাবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মানুষ উৎসবমুখর ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে ভোট দেবেন। বিএনপি ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার গঠন করবেন।
মোগড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে সোনারগাঁও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফাইজুল ইসলাম বাবু,মো. ফারুকুল ইসলাম, আনোয়ার হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মো. আবুল বাশার, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা আব্দুল হালিম, ছাত্র দল নেতা মো. সুমন মিয়া প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD