রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা

সোনারগাঁওয়ে স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে নানা কর্মসুচি পালন করেছে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সামজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় আমিনপুর মাঠে আলোচনা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা শহীদ মজনু পার্কে বিজয় স্তম্বে  ও উপজেলা পরিষদ চত্বরে বিজয় স্তস্ব প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নানা কর্মসুচি পালন করে। ফাউন্ডেশনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।

এদিকে বিকেলে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। অনুষ্টানে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD