বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা  সোনারগাঁওয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ সংগঠনের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি  গাছ আমাদের অক্সিজেন দিবে,জীবন বাঁচাবে ও দেশ বাঁচাবে- এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ

কাঁচপুরে দিনভর নৌকার উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ – ৩ ( সোনারগাঁও) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার তার নির্বাচনী ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার দিনভর তিনি উপজেলার শিল্পনগরী কাচঁপুরের প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করেন।
বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার,  সাংগঠনিক সম্পাদক হাজী মো. সোহাগ রনি, কাচঁপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা  সবুর খান, ওবায়দুল মাস্টার, আব্দুল মান্নান মেম্বার, নুরে আলম খান, মাহবুব খান, শফিকুল ইসলাম লিটন, রাসেল মাহমুদ প্রমুখ।
এসময় কাচঁপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে নৌকার মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, কেন্দ্র কমিটি গ্রুপ করে বিভক্ত হয়ে প্রতিটি এলাকার ঘরে ঘরে গিয়ে ভোট চেতে হবে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি করতে হবে।
তিনি বলেন, এ আসনে আমি কিন্তু নৌকার প্রার্থী না। নৌকার প্রার্থী জননেত্রী শেখ হাসিনা। আমি  হলাম তার প্রতিনিধি।  সোনারগাঁওয়ে এবার শেখ হাসিনা নির্বাচন করছে। গত ১০ বছর নির্বাচনী ব্যালটে ভোট দিতে পারে নি সোনারগাঁওয়ের মানুষ। এবার সর্বোচ্চ সন্মানজনক ভোট দিয়ে নৌকাকে বিজয় করতে হবে।
কাঁচপুরে ওমর আলী স্কুল, বিসিক এলাকায়, সেনপাড়া, সোনাপুর,  কলাপট্টি, কাঁচপুর স্টান্ড, বেহাকৈরসহ বিভিন্ন এলাকায় নৌকার এ পথসভা, আলোচনা সভা, উঠান বৈঠক ও গণ সংযোগে দিনভর জনতার ঢল নামে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD