শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

অনিয়ম ও দূর্নীতি যেন সমাজ ব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে—জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অনিয়ম ও দূর্নীতি যেন সমাজ ব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে। যারা সৎ, দেশ প্রেমিক ও ধার্মিক তারা সমাজে অস্বাভাবিক হয়ে আছেন। সমাজ থেকে দূর্নীতি ও অনিয়ম দূর করতে হবে। সমাজে অন্যায় অবিচার হচ্ছে। ফলে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

রোববার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান দিবসে আশ্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এক শ্রেণীর মানুষ আইনের উর্ধ্বে থাকে। তাদের আইনের আওতায় আনতে হলে বিশেষ ব্যবস্থা নিতে হয়। আইনের উর্ধ্বে থাকার কারনে তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা সত্যিকার অর্থেই আইনের শাসন বাস্তবায়ন চাই। সমাজের অপরাধীরা অপরাধী হিসেবেই চিহ্নিত হোক।
জিএম কাদের বলেন, এমপি আনোয়ার আজীম আনার হত্যাকান্ড খুবই দুঃখজনক। তবে এ হত্যাকান্ড ঘটেছে কিনা তা আমরা এখনও নিশ্চিত নই। এ কারণে স্পীকার তার আসন শূন্য ঘোষনা করতে পারছেন না। তবে অপেক্ষা করছি। হয়তো একটা ফলাফল পাওয়া যাবে।

তিনি বলেন, এমপি আনারকে জড়িয়ে সংবাদ মাধ্যমে যা শুনতে পাচ্ছি, এগুলো খুবই দুঃখজনক। ওনার মতো একজন উচ্চ পর্যায়ের ও দায়িত্বশীল ব্যাক্তির নৈতিক স্থলনের সঙ্গে সত্যিই জড়িত থাকেন তাহলে আমরা এ ধরনের আর কোন ব্যাক্তি এমন মহান জায়গায় আসুক এটা চাই না।

জিএম কাদের আরো বলেন, লোকনাথ ব্রহ্মচারী জনগণের কল্যাণে নিজেকে সব সময় বিলিয়ে দিয়েছেন। মানুষের মাঝে জ্ঞান বিলিয়েছেন। তার বাণী নিয়ে আমরা যেন সমৃদ্ধ হতে পারি সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। ঈশ্বরের নৈকট্য লাভের জন্য ও দেশের উন্নয়নের সহায়ক হয়। এটা আমাদের পরম পাওয়া। সকল ধর্মে আছে জনগনের সেবা মানে ঈশ্বরের সেবা। আমাদের ধর্ম আলাদা হলেও আমরা রক্ত মাংসে গড়া মানুষ। কেউ যেন ধর্মকে ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, মানুষের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক গড়ে উঠলে হিংসা বিদ্বেস দূর হবে। তাহলে জনসেবা মানুষের কল্যাণে কাজে আসবে। এখানে এসে দেখলাম হিন্দু, মুসলিম ধর্ম, বর্ণ নির্বিশেষে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এসে  ঈশ্বরকে পাওয়ার আকাঙ্খায় রাস্তায় শুয়ে আছেন। এগুলো দেখে আমি অভিভূত। এটা মানুষের শুভ চেতনা।

লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, নারায়ণগঞ্জ- ৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, আশ্রম সভাপতি অশোক মাধব রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সভাপতি সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সহ সভাপতি আজিজুর রহমান বাদল,  বারদি ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আমীন হোসেন, সাধারণ সম্পাদক জাকির সরকার প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD