শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মহাসড়কে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার সকাল থেকে বিকেলে পর্যন্ত এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব অঞ্চল)ফাইরুজ তাসনীম, কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল কাদের জিলানী, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম। এছাড়াও সোনারগাঁও থানার বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল কাদের জিলানী বলেন, মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করায় জনসাধারণের চলাচলে সমস্যার সৃষ্টি হয়। চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পুনরায় দোকান পাট বসানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, মহাসড়ককে যানজটযুক্ত রাখতে ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। মহাসড়কে অবৈধ স্থাপনার কারণে যানজট ও দূর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায় বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন। এরই প্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন