শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

খালেদা জিয়া দেশের জনগণের জন্য জীবন উৎসর্গ করে গেছেন- আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী  ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া দেশের জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে গেছেন। তাঁর এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শম্ভুপুরা ইউনিয়নের চিরকিশোরগঞ্জ এলাকার চরহোগলা মার্কেট মাঠে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দল-মত নির্বিশেষে আপোষহীন নেতৃত্ব, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী পরিচিত। তিনি দেশের জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। আমরা সবাই প্রিয় এই নেত্রীর রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
দোয়া মাহফিলে সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে বিএনপি নেতা আসলাম ফকির, শফিকুল ইসলাম, ঈসমাইল হোসেন, আমীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD