বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে চুনা কারখানা ও রেষ্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চুনা কারখানাসহ কয়েকটি রেষ্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে সোনারগাঁও পৌরসভার দুলালপুর ও মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ গ্যাস বিচ্ছিন্ন করা হয়। সোনারগাঁও পৌর এলাকার দুলালপুর এলাকায় চুনা তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত কলাপাতা রেষ্টুরেন্টসহ কয়েকটি রেষ্টুরেন্টে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিনসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে মিঠাই সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত কয়েকটি অবৈধ আবাসিক গ্যাস বিচ্ছিন্ন করেন।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস কর্তৃপক্ষের ডেপুটি জেনারেল ম্যানেজার সুরুজ আলম, সোনারগাঁও থানার ওসি (অপারেশন) মাহফুজুর রহমানসহ তিতাস ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, দীর্ঘদিন ধরে সোনারগাঁও পৌরসভার পানাম-সনমান্দি সড়কের পাশে দুলালপুর এলাকায় চুনা তৈরির কারখানায় অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে বন্দর থানার মুছাপুর ইউনিয়নের কামতাল এলাকার নুরে আলম তার চুনা কারখানা চালিয়ে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে ওই কারখানায় অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। এসময় সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চুনা কারখানার অবৈধ গ্যাস বিচ্ছিন্নসহ কারখানার কিছু অংশ গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও পৃথক অভিযানে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত কলাপাতা রেষ্টুরেন্টসহ কয়েকটি রেষ্টুরেন্টে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিনসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে মিঠাই সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম জানান, সোনারগাঁওয়ে যত অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD