রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক গ্যাস সঙ্কট নিয়ে বিকেএমইএ এর বিলের কিস্তি সহ ৬ দাবি বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতা বুলবুল হত্যায় মামলা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে ৭০টি সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ সদরে শুরু ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন সোনারগাঁওয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার প্রাথমিক শিক্ষার ওপর যথাযথ গুরুত্ব দিলে এসপি, ডিসি কিংবা সরকারের প্রতিনিধিত্ব করা সম্ভব- এমপি মান্নান সোনারগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় কার্যালয়ের আসবাবপত্র ও জানালার গ্রীল লুটে নেওয়ার অভিযোগ

গোয়ালদী শাহী মসজিদ ও পানাম সেতু সংস্কার নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহাসিক গোয়ালদী হোসেন শাহী মসজিদ ও পানাম সেতুর চলমান সংস্কার নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁওয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁওয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় পর্যালোচনার মূল প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁওয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, লেখক ও কবি মোয়াজ্জেনুল হক, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, লেখক দেওয়ান শামসুর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সংগঠক রোকেয়া আক্তার, সাংবাদিক আনিছুর রহমান, রুবেল মিয়া, ডালিম হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সোনারগাঁওয়ে গোয়ালদী হোসেন শাহী মসজিদ ও পানাম সেতুর যে সংস্কার কাজ চলমান রয়েছে সেগুলো ইতিমধ্যে সোনারগাঁওয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটি পরিদর্শন করেছেন। পরিদর্শনে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা গেছে। বাজারের প্রচলিত ইট ছোট করে কেটে স্থাপনার সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রাচীন স্থাপনাগুলোতে পাতলা জাফরি ইট ব্যবহার করা হয়েছিল। প্রচলিত ইট কেটে ব্যবহার করার কারণে স্থাপনার স্থায়িত্ব নিয়ে শংকা রয়েছে। এছাড়া পানাম সেতুর নিচের কিছু অংশে সংস্কার কাজ সম্পন্ন করা হচ্ছে না। যে দুটি স্থাপনা সংস্কার করা হচ্ছে সেগুলোর আশপাশে যাতে কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সেজন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD