বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে- আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রচার করছেন বিএনপির নেতাকর্মীরা নাকি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। কেউ প্রমাণ দিতে পারলে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ তাৎক্ষণিকভাবে  দল থেকে বহিষ্কার করা হবে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে  আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে। তারেক রহমানের নির্দেশেই বিএনপির প্রতিটি তৃনমূলের নেতাকর্মীরা দেশের অসহায় জনগনের পাশে দাঁড়িয়েছেন। এদেশে আর কোন জুলুমকারী ফ্যাসিষ্টদের স্থান দেয়া হবে না।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি রফিকুল ইসলাম, বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক রোমি, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার,সাধারণ সম্পাদক মোতালেব মিয়া।
সভায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম,  সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম সরকার, পীর মোহাম্মদ পিরু,  ডাক্তার মিজানুর রহমান,  সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলাম সেন্টু,  নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক শহিদ সরকার,আবুবকর সিদ্দিক, দপ্তর সম্পাদক ফজল হোসেন, প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক,  বিএনপি নেতা মাসুম রানা,  নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৩ হাজার সাধারণ মানুষ ও মাদ্রাসার ছাত্ররা অংশ নেন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD