বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে বিজয় দিবসের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

 

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মহান বিজয়ের মাস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জয়রামপুর যুব সমাজ ও বন্ধুমহলের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার ভট্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফির উদ্দিন মজনু,  সোহরাব হোসেন মোল্লা, গাজী আব্দুল মান্নান, হাজী আতাউর রহমান আক্তার, হাজী গরীবে নেওয়াজ, রফিকুল ইসলাম বিপ্লব, প্রাক্তন ক্রিকেটার এবং ক্রীড়া বৃক্তিত্ব একরামুল হাসান বাদল, পৌর বিএনপি-র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোহেল আহমেদ, আফজাল হোসেন মেম্বার, দেলোয়ার হোসেন বাবু মেম্বার, গাজী ফারুক, মো: রাসেল, মো: শাকিল, বদরুজ্জামান বদুন, মাহবুব আল ইসমাইল, মো: ওমর ফারুক, মো: সেলিম, ফয়সাল হোসেন জুবেদ, আল মাহমুদ সানী, নাজমুল হাসান রাজ।

টুর্নামেন্টে সোনারগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নের ১২ টি দল অংশ গ্রহণ করবেন।

খেলা পরিচালনা ও সার্বিক সহযোগিতায় রয়েছে মো: মশিউর রহমান, আব্দুস সালাম সূজন, উজ্জল হোসেন মাসুম, রনি মোল্লা, শাহপরান, মামুন মোল্লা, পরাগ মোল্লা এবং মো: সাদেক। খেলার ধারাভাষ্য প্রদান করেন মিলন বাবু।

প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, আপনারা জানেন বর্তমান সময়ে যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে, একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। তিনি আরও বলেন এ ধরনের আয়োজনে আমি সব সময় জড়িত থাকি, ভবিষ্যতে খেলাধুলায় যে কোন ধরনের সহযোগিতা করব।
উদ্বোধনী দুইটি খেলায় জয়ী হয় সাদাফ সুলতান ফাইন্ডেশন এবং সুবর্ণ ক্রিকেট একাডেমী।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD