শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

জামায়াত ক্ষমতায় এলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সুফল ভোগ করবে –ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সুফল ভোগ করবে। সকল ধর্মের মানুষ তার নিজস্ব ধর্ম নির্বিঘ্নে পালন করবে এবং নিজ নিজ সংস্কৃতি অবাধে চর্চা করবে। নারীরা তাদের প্রাপ্য সম্মান পাবে এবং নারীর উন্নয়ন হবে সর্বাধিক। এক দল দাবি করে যে নারী ও ভিন্ন ধর্মালম্বীরা বৈষম্যের শিকার হবেন, যা সম্পূর্ণ অবপ্রচার।
শুক্রবার বিকেলে  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনমান্দী ইউনিয়নের প্রেমের বাজার ও বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় এ বৈরী আবহাওয়ার মধ্যেও গণসংযোগ কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া এসব কথা বলেন।
তিনি বলেন, ২৪ সালের ৫ই আগস্টের পর জামায়াত শিবিরের লোকেরা চাইলে চাঁদাবাজি করতে পারত, কিন্তু জামায়াত কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলবাজি করেনি। ক্ষমতায় এলে জামায়াত দুর্নীতি করবে না। আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নেই। এই ঘোষণা বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোন দল দিতে পারবে না।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, দুর্নীতি এবং নৈরাজ্যমুক্ত আধুনিক ও মানবিক রাষ্ট্র গড়ার জন্য লড়াই করছে। এজন্য আমি সম্মানিত কর্মী ভাইদের সামনে কয়েকটি কথা বলতে চাই। দেশের কোনো সম্পদের অভাব নেই, তবে দুর্নীতি মুক্ত নেতৃত্বের অভাব রয়েছে। তাই ন্যায়নীতি ও ইনসাফকে ধারণ করে মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও দক্ষিণের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফেরদৌস রহমান,  সনমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মোমিন, সহ সভাপতি আব্দুস সাত্তার,সনমান্দী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সভাপতি আমীর হামজা প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD