সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ে ৮ কিলোমিটার দীর্ঘ  যানজট

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  ৮ কিলোমিটার দীর্ঘ  যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে যাওয়া যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের সোনাখালী থেকে  কাঁচপুর নয়াবাড়ি এলাকা পর্যন্ত যানজট দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের সোনাখালী এলাকা থেকে শুরু হয়ে কাঁচপুর নয়াবাড়ি পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি গত বুধবার বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় লাখ লাখ পূণ্যার্থীদের আগমনের কারণে মহাসড়কে যানবাহনের বেশি চাপ ছিল। যানজটের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী  লেনের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যেতে দীর্ঘ সময় লেগে যায়।
আবুল কাশেম নামের এক ব্যবসায়ী জানান, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মোগরাপাড়া চৌরাস্ত থেকে দোয়েল পরিবহনের বাসে উঠেছি। ৪৫ মিনিটে তিনি তীব্র যানজটের কারণে মাত্র মদনপুর পৌছেন। মোগরাপাড়া থেকে  গুলিস্থান যাওয়া যায় মাত্র ৪০ মিনিটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী দেখতে মোগরাপাড়া থেকে রওনা হন শফিকুল ইসলাম। দড়িকান্দি বাস স্ট্যান্ডে তিনি জানান, রোজা রেখে জ্যামে বসে থাকা যায় না। ১৫ মিনিটের পথ তিনি এসেছেন ৩৮ মিনিটে। বুধবারও হাসপাতালে রোগী দেখতে যাওয়ার জন্য বাসা থেকে মোগরাপাড়া চৌরাস্তা এসে যানজটের কারণে ফিরে যেতে হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম মিয়া সোনারগাঁও নিউজকে জানান, সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি যানবাহন বিকল হয়ে যাওয়ার কারনে এ যানজট। খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিকল যানবাহনটি সরিয়ে নিয়েছে। বিকল যানবাহনটির কারণে যানবাহনের অতিরিক্ত চাপ পড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD