রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়ার ইন্তেকাল,  রাজনৈতিক ব্যক্তিদের শোক

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সিরাজুল হক ভূইয়া (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার সকাল ৬ টায় পিরোজপুরের দুধঘাটা গ্রামে তাঁর নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরোজপুরের দুধঘাটা স্ট্যান্ড সংলগ্ন বালুরমাঠে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম সিরাজুল হক ভূইয়া দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় মানুষের কাছে সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির  সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাবেক সাংসদ অধ্যাপক রেজাউল করিম, আব্দুল্লাহ আল কায়সার, লিয়াকত হোসেন খোকা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, এফবিসিসিআই এর সাবেক পরিচালক ব্যবসায়ী মোহাম্মদ বজলুর রহমান সিআইপিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD